AFMI Army Nursing College Admission information || আর্মি নার্সিং কলেজ ভর্তি সম্পর্কিত তথ্য

AFMI Army Nursing College Admission information || আর্মি নার্সিং কলেজ ভর্তি সম্পর্কিত তথ্য 


আর্মি নার্সিং কলেজ ৩ টি

  1. AFMI/Dhaka Army Nursing College (60)
  2. Rangpur Army Nursing College (50)
  3. Cumilla Army Nursing College (50)
উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজই স্বায়ত্তশাসিত। তবে, AFMI সরকারি (তেমন খরচ নেই) এবং কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ বেসরকারি (পড়তে মোটামুটি ৪-৫ লাখ টাকা লাগে কোর্স সম্পন্ন করতে)।

☞ আবেদনের সময়সীমাঃ

পরীক্ষার্থী অথবা তার গার্ডিয়ান AFMI ক্যাম্পাস, ঢাকা সেনানিবাস, কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ও রংপুর আর্মি নার্সিং কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে, তা পূরণ করে কলেজ অফিসে জমা দিতে হবে।
উল্লেখ্য, সরকারি বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা আলাদা এবং উপরে উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজ ও আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে।
উল্লেখ্য, ৩ টি আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে অনলাইনে কিছু করতে হবে না। সরাসরি, কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।

☞ শুধুমাত্র Female  Students'রা আবেদন করতে পারবেন, Male Students'দের আর্মি নার্সিং কলেজে পড়ার সুযোগ নেই।
☞  বয়স 17 হতে 22 বছর হতে হবে।
☞ SSC 2020/2021 এবং HSC 2022/2023 সালে পাস হতে হবে। এর বাইরে হলে হবে না।
☞ বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 7.00 থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর নিচে থাকা চলবে না।
☞ উচ্চতাঃ ১.৫৪৯ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি ন্যূনতম AFMI এর ক্ষেত্রে তবে কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে ৫ ফুট+ হলে আবেদন করা যাবে।
☞ ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম  বা ৮৮ পাউন্ড নূন্যতম বা তার বেশি।
☞ বুকের মাপঃ
স্বাভাবিক ০.৬৬ মিটার বা ২৬ ইঞ্চি ন্যূনতম
প্রসারিতঃ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ন্যূনতম
☞ অবিবাহিতা হতে হবে এবং কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিতা থাকতে হবে।

☞ যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ

  1. বাংলা, 
  2. ইংরেজি, 
  3. জীববিজ্ঞান, 
  4. পদার্থবিদ্যা, 
  5. রসায়ন, 
  6. গণিত এবং 
  7. সাধারণ জ্ঞান

☞ মোটঃ 100 নম্বর, SSC & HSC GPA 50 marks
☞ পরীক্ষার পদ্ধতিঃ mcq (100 mcq = 100 marks)
☞ পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
☞  পরীক্ষা কেন্দ্রঃ 
  • AFMI-ঢাকা সেনানিবাস, 
  • কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাস, 
  • রংপুর আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাস।

পরীক্ষার তারিখঃ 

AFMI,  Army Nursing College-Cumilla, Rangpur Army Nursing College-Rangpur আলাদা বিজ্ঞপ্তি দিবে, এবং আলাদা ভাবে অত্র কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশঃ 

পরীক্ষার ৩-৫ দিনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়।
☞ মুক্তিযোদ্ধা কোটা 2% এবং উপজাতি প্রার্থীদের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে।

ধন্যবাদ 💝

#আর্মি_নার্সিং_ভর্তি
#AFMI_BSc_in_Nursing_Admission
#Army_Nursing
#আর্মি_নার্সিং_কলেজ
#AFMI
#Army
#Nursing
#নার্সিং
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url