Dhaka University Admission Circular 2020 || ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা











যাদের কোন সাবজেক্টে বি গ্রেডের কম আছে, অর্থাৎ সি ও ডি গ্রেড আছে এবং এস এস সি ও এইস এস সি রেজাল্ট সাইন্স ও কমার্সের শিক্ষার্থীদের যদি ৩.৫ এর উপরে আলাদা ভাবে থাকে তাহলে তারা নিজেদের স্ব স্ব ইউনিটে পরীক্ষা দিতে পারবে।


💥ক-ইউনিট (বিজ্ঞান বিভাগ)


বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএদ্বয়ের যােগফল ন্যুনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


💥খ-ইউনিট (মানবিক বিভাগ)


মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের  উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


💥গ-ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)


ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম বি-গ্রেড (গ্রেড-পয়েন্ট ৩.০) হতে হবে।


💥ঘ-ইউনিট ( সমন্বিত বিভাগ)


মানবিক শাখার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মদ্রাসা শিক্ষা বাের্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান শাখা থেকে আগত যে সকল প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে কেবল তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে বি-গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০) এর নিচে আবেদন গ্রহণযােগ্য হবে না।।


💥চ-ইউনিট (চারুকলা বিভাগ)


১, অঙ্কন ও চিত্রায়ণ ২. গ্রাফিক ডিজাইন ৩. প্রিন্টমেকিং ৪. প্রাচ্যকলা ৫. মৃৎশিল্প ৬. ভাস্কর্য ৭. কারুশিল্প ও ৮. শিল্পকলার ইতিহাস। | উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ)।

প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ | থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।


💥💥সুতরাং কারও যদি দূর্ভাগ্যবশতও গ্রেড পয়েন্ট SSC অথবা HSC তে ৩.৫ এর নিচে আছে তাদের আর কোন ভয় নেই। তোমরা নিজেদের ইউনিটে পরীক্ষা দিতে পারবে শুধু ঘ ইউনিট বাদে।।


সকল বিষয়ের প্রশ্নব্যাংকঃ


🔘রসায়ন - https://bit.ly/3o9TBTj


🔘গণিত - https://bit.ly/3dKdICI


🔘 জীববিজ্ঞান - https://bit.ly/3jjU3ux


🔘 পদার্থবিজ্ঞান - https://bit.ly/3knhMv3

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url